সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ক্যান্সারের চিকিৎসার জন্য হত দরিদ্র ইয়াওর মিয়ার সাহায্যের আবেদন

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ক্যান্সার রোগে আক্রান্ত ইয়াওর মিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মৌলভীবাজার সদর হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও ঢাকা ইবনে সিনা হাতপাতালে চিকিৎসা শেষে লিভার অপরেশন করাতে প্রায় দেড় লাখ টাকার প্রয়োজন। ভিটে মাটিহীন হত দরিদ্র নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রামের ইয়াওর মিয়া তার চিকিৎসার জন্য দানবীর ও বিত্তশালীদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
জানা যায়, গত বছর তিনি অসুস্থ্য হয়ে পড়লে তার পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ১ মাস চিকিৎসার পর ডাক্তার তাকে ঢাকা নিয়ে যাবার পরামর্শ দিলে ঢাকা ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬দিন চিকিৎসার তার লিভার অপারেশন করতে হবে বলে চিকিৎসক জানান। এতে প্রায় সোয়া ১ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু অর্থাভাবের কারণে অপারেশন না করে ইয়াওর মিয়াকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসেন।
বিটেহীন ইয়াওর মিয়া মিনাজপুর গ্রামের খলিল মিয়ার পরিত্যক্ত একটি জায়গায় তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করছেন। টাকার অভাবে টিকমত ওষুধ কিনতে পারছেন না। ঠিক মতো সংসার চলছে না এর মধ্যে ক্যান্সার। তার স্ত্রী ও পুত্র দিশেহারা হয়ে পড়েছেন।
ইয়াওর মিয়া চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ অবস্থায় তার স্ত্রী-পুত্র দেশ- বিদেশের দানবীর ও বিত্তশালী লোকজনের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। যোগাযোগ করার জন্য মোবাইল নং-০১৭২৯৬৩৮৯২০।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com