বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জনবান্ধব থানা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন ॥ বানিয়াচং থানার নবাগত ওসি রঞ্জন কুমার সামন্ত

  • আপডেট টাইম বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৯৬৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন রঞ্জন কুমার সামন্ত। গত সোমবার তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক এর কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন। দায়িত্ব নেয়ার পরপরই দুনীর্তিমুক্ত ও জনবান্ধব থানা গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন বানিয়াচং থানায় নবাগত ওসি রঞ্জন কুমার সামন্ত। রঞ্জন কুমার সামন্ত ইতিপূর্বে সিলেট মেট্রোপলিটন এর দক্ষিণ সুমরা থানা, চট্টগ্রাম বিভাগের কাপ্তাই ও লংগদু থানায় অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। শিক্ষা জীবনে তিনি মদন মোহন কলেজ থেকে হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স পাশ করেন। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ১ ছেলে ও ১কন্যা সন্তার এর বাবা। স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দায়িত্ব পালনে বানিয়াচংবাসীর সর্বাত্মক সহযোগিতা ও আর্শীবাদ চেয়েছেন নবাগত ওসি রঞ্জন কুমার সামন্ত।
উল্লেখ্য, নিয়মিত বদলীর অংশ হিসেবে সাবেক ওসি মোহাম্মদ রাশেদ মোবারককে সিলেট জেলায় পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com