বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে এমপি আবু জাহির ॥ হবিগঞ্জে মহিলা আওয়ামী লীগের সম্মেলন নতুন মাইল ফলক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সম্মেলনের মধ্য দিয়ে নতুন মাইল ফলক ছুয়েছে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। হাজার হাজার নারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া সম্মেলনই প্রমাণ করে সংগঠনটি হবিগঞ্জে অত্যন্ত সুসংগঠিত। এই সম্মেলনের মধ্য দিয়ে হবিগঞ্জে নারী নেতৃত্বের নতুন যাত্রার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ, এটাই আমরা প্রত্যাশা করি।
জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার বেলা ১২টায় সংসদ সদস্যের বাসভবনে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ। এ সময় সংগঠনকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের নেত্রীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এমপি আবু জাহির।
ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- সভাপতি জমিলা খাতুন, সহ সভাপতি ইসমত আরা জলি, শওকত আরা চৌধুরী, শাহানারা চৌধুরী, তাহেরা চৌধুরী, সাধারণ সম্পাদক আলেয়া জাহির, যুগ্ম সাধারণ সম্পাদক, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, অ্যাডভোকেট পারভীন আক্তার, মুসলিমা খানম শারমিন, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা ও জাহেনারা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক রওশনারা ভূইয়া লাকী, ফাতেমাতুজ জোহরা রীনা, সালেহা বেগম চৌধুরী, রীনা রহমান ও অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com