বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মোটরসাইকেলসহ গাজা উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৫৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ মোটরসাইকেল ও ২ কেজি ভারতীয় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার সকালে উপজেলার হরষপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব দক্ষিনপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে জুয়েল মিয়া (৩০) ও চর ছাড়তলা গ্রামের মোছা মিয়ার ছেলে খোকা মিয়া (২৮)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম হরষপুর বাজারে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল সহ ২ আরোহীকে আটক করে। পরে মোটর সাইকেলে থাকা আরোহী দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে এবং মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com