সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের ২ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৬১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় চুনারুঘাটের দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি গ্রামের ফার্নিচার ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৪৮) ও পিকআপ ভ্যানের চালক জমজেদ মিয়া (৩৫)। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নরসিংদী জেলার বেলানগর বাগিচা এলাকায় পিকআপ ভ্যান ও বাসের মুখামুখি সংর্ঘষে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওইদিন চুনারুঘাট থেকে ছেড়ে যাওয়া ফার্নিচার ভর্তি একটি পিকআপ ভ্যান নরসিংদী উদ্দেশ্যে রওনা হয়। বিকেলে বেলানগর পৌছলে নরসিংদী থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহন নামে একটি বাসের সাথে পিকআপের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। পরে ভৈরব হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ মৃত্যু ব্যক্তিদের আত্মীয় স্বজনের নিকট লাশ রাত ১০টায় হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com