শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

অলিপুর প্রাণ-আরএফএল কোম্পানীর শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের অলিপুরে সুন্দর আলী (৩০) নামে এক প্রাণ-আরএফএল কোম্পানীর শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবী কাজ করতে গিয়ে ছাঁদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দাবী ওই শ্রমিকের বুকে ব্যাথ্যার কারনে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে ধ্র“মজাল সৃষ্টি হয়েছে। অপরদিকে পুলিশ বলছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গতকাল বুধবার সন্ধ্যায় তার ওই কোম্পানীর ভেতরে কাজ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। সে মাধবপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের মৃত কদর আলীর পুত্র। পরিবার সুত্রে জানা যায়, সুন্দর আলী কয়েক বছর যাবৎ ওই কোম্পানীতে শ্রমিকের কাজ করে আসছে। গতকাল কাজ করার সময় তার উপর অতিরিক্ত কাজের চাপ থাকায় সে বিল্ডিং এর ছাঁদ থেকে নিচে পড়ে যায়। সেখান থেকে তাকে প্রাণ কোম্পানীর হাসপাতালে নিয়ে গেলে অহেতুক অপচিকিৎসা দিয়ে আরও অসুস্থ্য করে তার অবস্থা বেগতিক হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। কিন্তু তাদের সন্দেহ হলে পুলিশকে না জানিয়ে কোম্পানীর চাপের মুখে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কোম্পানীর কর্তৃপক্ষ জানান তার বুকে ব্যথার কারনে মৃত্যু হয়েছে। সদর হাসপাতালের ডাক্তার জানান, তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা সম্ভব না। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, এখনও কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com