শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ সদর উপজেলার পূজাঁ মন্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর থানার পুলিশ হবিগঞ্জ উপজেলার পূজাঁ মন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল শুক্রবার সকাল ১০ টায় সদর থানার প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রায় ৪০ টি পূঁজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দরা। এতে সভাপতিত্ব করেন সদর থানার ওসি মোঃ মাসুক আলী, মতবিনিময় সভায় সুষ্ঠভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে দিক নির্দেশনা প্রদান করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘প্রতিমা নির্মান থেকে শুরু করে পূজা সম্পন্ন হওয়া পর্যন্ত নিজস্ব নিরাপত্তাকর্মীর দ্বারা প্রতিমা ও পূজাঁ মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মন্ডবে ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে। এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সুশৃংখলভাবে দর্শনার্থীদেরকে পূজাঁ উপভোগের সুযোগ করে দিতে হবে। এ ছাড়াও স্বেচ্ছাসেবকদের নাম ও মোবাইল নং সহ পরিচয়পত্র সাথে রাখাসহ থানার ওসি বরাবরে প্রেরন করতে হবে। তাদের কর্মপরিকল্পনা রেজিষ্টারে অর্ন্তভুক্ত করতে হবে এবং পূজাঁ চলাকালিন সময়ে আইন শৃংখলায় নিয়জিত বাহিনী এই রেজিষ্টার তদারকি করবেন। উচ্চ আওয়াজে ডিজে গান, বক্স ইত্যাদি সম্পুর্ন বন্ধ করতে হবে। পুরুষ ও মহিলা দর্শনার্থীদের জন্য আলাদা ভাবে বাঁশ দিয়ে রাস্তার ব্যবস্থা করতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে অবগত করতে হবে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com