বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশের প্রতিনিধি হয়ে ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন এমপি অ্যাডভোকেট আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রতিনিধি হয়ে ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার উগান্ডার রাজধানী কাম্পালায় উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ আয়োজিত এ কনফারেন্সের উদ্বোধন করেন উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনি।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপি আবু জাহির ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন- বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব আ.ই.ম. গোলাম কিবরিয়া, উপ সচিব মোঃ এনামুল হক, সংসদ সচিবালয়ের পরিচালক মোঃ তারিক মাহমুদ ও জাতীয় সংসদের স্পীকারের একান্ত সহকারী মোঃ তৌফিক ই-লাহী-চৌধুরী।
৬৪তম সিপিসির এ কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দ্রুত পরিবর্তনশীল কমনওয়েলথে সংসদের অভিযোজন, অংশগ্রহণ ও ক্রমবিকাশ’। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) কমনওয়েলথ পার্লামেন্টসমূহের সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সংগঠন। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন সংসদীয় গণতন্ত্রকে সুসংহত ও সমুন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
কনফারেন্সের উদ্বোধানী অনুষ্ঠানে সিপিসি প্রেসিডেন্ট ও উগান্ডা পার্লামেন্টের স্পিকার রেবেকা কাদাগা এবং সিপিএ প্রেসিডেন্ট ও ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকা বক্তব্য রাখেন। এ সময় সিপিএ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com