বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ পূর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন লোক আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মজিদ মিয়া ও মুতলিব মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতরা হচ্ছে, খলিল মিয়া (৭০), মুতালিব মিয়া (৩৬), পারভিন বেগম (৩০), ওয়াহিতুনেছা (১৮), ফাহাদ (৪), জুহর উদ্দিন (৩৫), খোকন মিয়া (১৮), রোকনা বেগম (৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com