মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে দুটি লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় পৃথক স্থান থেকে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটির মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিক লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি। গতকাল দুপুরের দিকে সুজাতপুরের বাদুকা এলাকায় খোয়াই নদীর তীর থেকে অর্ধগলিত নারীর লাশ এবং বিকেল সাড়ে ৩ টার দিকে সুটকি নদীর ব্রীজ এলাকায় থেকে পুরুষের লাশ উদ্ধার করা হয়।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, বিকেলে উপজেলার সুটকি নদীর ব্রীজ এলাকায় থেকে অজ্ঞাত পরিচয়ে এক পুরুষ এবং সুজাতপুরের বাদুকা এলাকায় খোয়াই নদীর তীর থেকে এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে। এদিকে মহিলার অর্ধগলিত লাশটি বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের জমিলা বেগমের বলে দাবি করছে তার পরিবার। ইতিপূর্বে বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের জমিলা বেগম নিখোঁজ হন। তার পরিবার দাবি করছে এটি ওই মহিলার মরদেহ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত হওয়া কঠিন। তবে কিছু দিন পূর্বে এক মহিলা ও তার মেয়ে নিখোঁজ হয়েছিলেন। আরেক মহিলার মরদেহ আগে উদ্ধার করা হয়েছে। সেটি মেয়ের বলে দাবি করেছে তার পরিবার। এটিও ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলাও হয়েছে।
লাশ দুটি গতকাল ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com