শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আদালত পাড়ায় মজমার সর্দার জমির আলীসহ আটক ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত পাড়া এলাকায় বিচার প্রার্থীদের সাথে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আলোচিত মজমার সর্দার জমির আলীসহ ৩ জনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তারা হল শহরের মোহনপুর এলাকার মৃত আমীর আলীর পুত্র জমির আলী (৩৫), গোপায়া গ্রামের ক্যাম্পাসার আব্দুল খালেকের পুত্র মানিক মিয়া (৩২) ও তার সহযোগী সুতাং গ্রামের জনৈক হারুন মিয়া (৩৫)। স্থানীয়রা জানায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে প্রসাশনের নাকের ডগায় আদালত পাড়ায় মজমা বসিয়ে গ্রাম-গঞ্জ থেকে আসা সহজ-সরল বিচার প্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। গতকাল বুধবার দুপুরে এক বিচার প্রার্থীও কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয় এ চক্রটি। এক পর্যায়ে ওই বিচার প্রার্থী চেচা-মেচি শুরু করলে স্থানীয় লোকজন এসে তাদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে সদর থানায় খবর দিলে এসআই আব্দুর রহিম তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com