মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে সিএনজিকে জরিমানা করায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলীকে আটক করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার মিরপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে তারা। জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার মিরপুর চৌমুহনীর জোড়া ব্রিজ থেকে সড়কে যানজট লাগানোর অভিযোগে সিএনজি অটোরিক্সা শ্রমিক নেতাকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। তিনি তাকে আটক করে উপজেলায় নিয়ে যান। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এর প্রতিবাদে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রাত ৯টায় ঢাকা-সিলেট অবরোধ করে বিক্ষোভ করে আটক নেতার মুক্তি দাবী করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মোঃ কামরুজ্জামান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি আসকার আলী আটক শ্রমিককে ছেড়ে দেওয়ার আশ্বাসে রাত ৯টা ৪৫ মিনিটে আবরোধ তুলে নেয় শ্রমিকরা। বাহুবল সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন বলেন, ইউএনও আমার শ্রমিকনেতা ইউনুছকে মিরপুর জোড়া ব্রিজ থেকে আটক করে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা দাবী করেন।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা বলেন, যানজট লাগানোর অভিযোগে ২০টি সিএনজিকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যখন জরিমানা করা হয়েছিল তখন সব শ্রমিকরাই ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com