বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ৩ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ৬৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ের মিথস্ক্রিয়া এবং সামাজিক কূপমন্ডুকতার বিরুদ্ধে সচেতনা বৃদ্ধি এবং উদ্বুদ্ধকরণ গত ২৮ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
গত ২৮ এপ্রিল সকালে হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামীম আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, অনুষ্ঠানটি পরিচালনা করেন বি.টিভি’র জেলা প্রতিনিধি আলমগীর খান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল সকালে জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন এর পরিচালায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (উপ-সচিব) স্থানীয় সরকার হবিগঞ্জ দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মোঃ আবদুস জাহের ও জেলা টিভি জার্নালিন্ট এসোসিয়েশনের সভাপতি আলমগীর খান।
আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট বিষয়ে সর্বনাশা জঙ্গীবাদ, আগুনের পরশমনি ও বন্দে মায়া লাগাইছে চলচ্চিত্রসহ বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তারা বলেন, এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনের ফলে সমাজ থেকে জঙ্গীবাদ ও বিভিন্ন কূপমন্ডুতা প্রতিরোধে জোড়ালো ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com