মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা বিএনপি’র মনববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হবিগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে হবিগঞ্জে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, তাঁতীদল, ওলামাদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গতকাল (১২ সেপ্টেম্বর) হবিগঞ্জ শহরের খোয়াই মূখ এলাকায় সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। হবিগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আবুল হাসিম এর সভাপতিত্বে ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর পরিচালনায় উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, জেলা বিএনপি’র সদস্য মোঃ সামছুল ইসলাম মতিন, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, মোঃ আব্দুল মন্নান সর্দার, জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ্ নোমান, আবুল কালাম আজাদ, মৌলভী মোঃ নূরুল হক, মাওলানা হাফিজ খাঁন, মোঃ টেনু মিয়া, কাজল মিয়া, শাহিনুর রহমান শাহিন, জিল্লুর রহমান জিল্লু, লিটন সরকার, শংকর বনিক, আবুল হাসান আসাদ, মীর কামরুজ্জামান রুবেল, আব্দুর রকিব, সুমন মিয়া, জেলা শ্রমিকদল নেতা জেলা মোঃ কাজল মিয়া, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ সোহেল, আজিজুর রহমান আজিজ, জেলা শ্রমিকদল নেতা কামরুল হাসান কাজল, সদর উপজেলা শ্রমিকদল যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, মোঃ নওশাদ হাসান, মোঃ দুলাল মিয়া, হিরাজ মিয়া, সাবাজ মিয়া, হাফিজুর রহমান, আনিস, শেখ রাসেল, নূর আলম, মাওলানা নজরুল ইসলাম, ইমন আহমেদ, শমীম মিয়া, ফখরুল ইসলাম নয়ন, ওয়াহেদ মিয়া, হাবিব মিয়া, লোকমান মিয়া, তাজুল ইসলাম, রবিন মিয়া, পলাশ মিয়া, নুরুল ইসলাম, সমুজ আলী, মনফর আলী, সোহেল মিয়া, শামীম মিয়া, আফজল মিয়া, মিনহাজ, মোতাব্বির, আরমান, আব্দুল্লাহ, শরীফ, আমীন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com