শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুর মহাসড়কে এএসপি’র গাড়িতে দূর্ধর্ষ ডাকাতি ॥ সন্দেহভাজন ৪ জন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরীর গাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মালামাল লুট। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জড়িত থাকার সন্দেহে বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক করে। গত রাতে মাধবপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বেঙ্গাডোবা নামক স্থানে ডাকাতের কবলে পড়েন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। এ সময় ডাকাতরা ওই পুলিশ কর্মকর্তাসহ তাঁর পরিাবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রেখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস পত্র ছিনিয়ে নেয়। একই সাথে তাদের মারধোর করে আহত করে।
পুলিশ জানিয়েছে, ঢাকার পুলিশ হেড কোয়ার্টারে সার্কেল এএসপিদের একটি মিটিং শেষ করে কর্মস্থল বাহুবলে স্বপরিবারে ফিরছিলেন এএসপি পারভেজ। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ব্যক্তিগত গাড়িচালক। রোববার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তার পরিবারকে বহনকারী মাইক্রোবাসটি বেঙ্গাডোবা নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত রাস্তার দু’পাশে শিকল টেনে গাড়ির গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে এএসপির স্ত্রীর সোনার চেন, আংটি, নগদ টাকা ও লাগেজ নিয়ে যায়।
সুত্র আরও জানায়, ডাকাতরা এএসপি পারভেজ, তাঁর স্ত্রী ও ব্যক্তিগত গাড়িচালক হাসানকে মারধর করে। খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে খালি একটি লাগেজ উদ্ধার করে। ওই লাগেজে এএসপির পুলিশের পোশাকসহ বিভিন্ন মালামাল ছিল বলে জানা গেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাধবপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন কয়েক জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com