বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে জুয়েল মিয়া (২১) নামের যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত আড়াইটায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর (খাড়ারপাড়) গ্রামে।
সুত্রে প্রকাশ-ওই গ্রামের মৃত লয়লু মিয়ার পুত্র মোঃ জুয়েল মিয়া (২১) সে এক মেয়েকে দীর্ঘদিন যাবত ভালবাসতো। ওই রাতে প্রেমিকার সাথে তার মোবাইল ফোনে তর্কাতর্কি হয়। এতে জুয়েল অভিমান করে ঘরে থাকা বিষপান করে ছটফট করতে থাকে। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে লাশ বাড়িতে এনে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে গতকাল দুপুর ২টায় থানা পুলিশ জুয়েলের লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এসআই কাওছার আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com