বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ঢোলের ভিতরে গাঁজা পাচার ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সীমান্ত থেকে ঢোলের ভিতরে করে গাঁজা পাচারকালে জয়পুরহাটের বাদ্যবাদক ইউনুস মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ রকিবুল হাসান তেলিয়াপাড়া স্টেশন বাজার এলাকায় ইউনুসকে আটক করে তার ঢোলের ভিতরে লুকিয়ে রাখা তিন কেজি গাজা জব্দ করে। অভিনব পন্থায় ঢোলের ভিতরে করে সীমান্ত থেকে গাজা নিয়ে আসলেও শেষ রক্ষা হল না ইউনুছের।
আটক ইউনুস জয়পুরহাট জেলার আক্কেল পুর উপজেলার নুরনগর গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে। পেশায় একজন বাদ্যবাদক ঢোলী।
সম্প্রতি সীমান্তবর্তী সুরমা চাবাগানের ২০ নং এলাকা আসে। বাদ্যবাদকের আড়ালে সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
গোপন খবরের ভিত্ততে পুলিশ তাকে গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে তেলিয়া পাড়া থেকে আটক করে তার ঢোলে লুকিয়ে রাখা গাঁজা সহ আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চত করে বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com