বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পুকুর থেকে দুই সহোদরের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৯৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশু সহোদরের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন প্রতিবন্ধী। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। যে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের আজমান আলীর পুত্র প্রতিবন্ধী শাহান আহমেদ (১০) ও রাহান আহমেদ (৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে দুই সহোদর শাহান আহমেদ ও রাহান আহমেদ উঠানে খেলা করার এক পর্যায়ে পার্শ¦বর্তী পুকুরে নামে। এরপর থেকে তাদের আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১ঘণ্টা পর পুকুরে দুই ভাইকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পুকুরে পড়ে প্রতিবন্ধী শিশুসহ আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের আবেদন ও স্থানীয় চেয়ারম্যানের সুপারিশের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে দুটি মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com