বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা ॥ পুত্রের হাতে পিতা খুন

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৭৫১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে গুণধর পুত্রের হাতে খুন হয়েছেন এক পিতা। নিহত হতভ্যাগ্য পিতার নাম হারুন চৌধুরী। তিনি মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত বজলুর রহমান চৌধুরীর ছেলে। ঘাতক পুত্রের নাম ঘাতক ছেলে মামুনুর রশিদ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পিতার হারুন চৌধুরী ও পুত্র মামানুর রশিদ চৌধুরীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বাগ্বিতন্ডা হয়। এক পর্যায়ে পুত্র মামানুর রশিদ চৌধুরী ধারালো অস্ত্র দিয়ে তার বাবা হারুন চৌধুরকে আঘাত করে। এতে হারুন চৌধুরী গুরুতর আহত হন। পরিবারের লোকজন প্রথমে তাকে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকা যাওয়ার সময় পথিমধ্যে কাচপুরের নিকট তার মৃত্যু হয়।
গতকাল শনিবার দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে লাশ দাফনের প্রস্তুতি নেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি অবগত হয়ে লাশ উদ্ধার করে। লাখাই থানার ওসি এমরান হুসেন ঘটনা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে পুলিশ ঘাতক মামুনুর রশিদকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com