বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নিউইয়র্কে বৈশাখী মেলায় এটর্নী মঈন চৌধুরী-যুক্তরাষ্ট্রেও বাংলা সংস্কৃতি প্রচার করতে হবে

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত ১৪ এপ্রিল সোমবার বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। জেবিবিএ, জ্যাকসন হাইটস বাংলা ক্লাব ও সুর ছন্দের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী, সিনেটর হোজে পেরালটা ও যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এটর্নী মঈন চৌধুরী। খোলা রাস্তায় ৫ হাজারেরও বেশী দর্শক শ্রোতাদের সমাগমে অনুষ্ঠিত মেলায় স্বাগত বক্তব্যে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী প্রবাসে বাংলাদেশীদের কার্যকলাপের প্রশংসা করেন। সিনেটর হোজে পেরেলটা তার বক্তব্যে বাংলাদেশীদের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্ষতিপূরণ আইন ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ এটর্নী এট ল মঈন চৌধুরী তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে বাংলা সংস্কৃতির বিকাশ ও প্রচারে আরো বেশী করে কাজ করার অনুরোধ জানান এবং এ ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, এটর্নী মঈন চৌধুরী লাখাই উপজেলার কাটিহারা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী প্রাক্তন পুলিশ কর্মকর্তা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর সুযোগ্য ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com