রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ছাতল বিলের ইজারা সমিতির সদস্যদের স্বাক্ষর জাল ইউএনও বরাবর অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভড়ারী মৌজায় ছাতল বিল জলমহাল সমিতির সদস্যদের স্বাক্ষর জাল করে ইজারা নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় বিজনা মৎস্যজীবি সমবায় সমিতিকে ছাতল বিলের ইজারা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। অন্যদিকে বিজনা মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে ওই সমিতির সদস্য কিম্মত মিয়াসহ অন্যান্য ১৩ সদস্য ও মৃত এক সদস্যের জাল স্বাক্ষর করে ইজারা ডাকে অংশগ্রহণের অভিযোগ এনে গত ২৭ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিজনা মৎসজীবি সমবায় সমিতির সদস্য হওয়া সত্ত্বেও অভিযোগকারীদের না জানিয়ে তাদের স্বাক্ষর জালিয়াতি করে সমিতির অন্যান্য সদস্যরা জলমহাল ইজারা ডাকে অংশ নেয়। ইজারা ডাকের বিষয়ে কিছু তারা জানেনা বলেও উল্লেখ করা হয়। এছাড়াও জলমহাল সংক্রান্ত কোনো জটিলতায় জড়াতে চান না দাবী করে অভিযোগে আরো বলা হয় কতিপয় মহল বছরের পর বছর ধরে তাদেরকে কোনো ধরণের মুনাফা না দিয়ে জলমহাল ভোগ করে আসছে। তাই জলমহাল ইজারায় অভিযোগকারী সমিতির সদস্যরা অংশগ্রহণ করতে রাজি নয় বলেও উল্লেখ করেন। এদিকে অভিযোগ দাখিলের পর ১৬ জুলাই সরেজমিনে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেন উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম। প্রতিবেদনে স্বাক্ষর জাল করার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
বিজনা মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য রুহেল মিয়া বলেন, আওয়ামীলীগের নাম ভাঙিয়ে কিছু লোক অবৈধ পন্থায় ইজারা নিয়ে বিল ভোগদখলের ষড়যন্ত্র করছে এটা কোনোভাবেই হতে দেয়া হবেনা।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি তৌহিদ-বিন হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য সমবায় অফিসারকে নির্দেশ প্রদান করি, পরে তদন্ত করে প্রতিবেদন প্রদান করা হয়। প্রতিবেদন অনুযায়ী সমবায় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।
ইজারা প্রদানের বিষয়ে তিনি বলেন, যেহেতু সমবায় কর্তৃপক্ষ এখনো সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা সমিতি বাতিল করেনি সেহেতু ইজারা প্রদানের ব্যাপারে কোনো সমস্যা বা বাধা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com