মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ‘বিবর্তন বিজ্ঞান চক্র’র উদ্যোগে ২ দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘বিবর্তন বিজ্ঞান চক্র’র উদ্যোগে হবিগঞ্জে ২ দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃন্দাবন সরকারি কলেজের ১নং কক্ষে গত ১৮ ও ১৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের নানা তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিবর্তন বিজ্ঞান চক্রের সমন্বয়কারী সহকারী অধ্যাপক তানসেন আমীন ও প্রকৌশলী সৈয়দ তাহফীম আহমেদ অনীক। কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস, তারার জন্ম-মৃত্যু, মহাকাশযান কিওরিওসিটি রোভার, জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন হিসাব-নিকাশ, রকেটের ক্রমবিবর্তন ও টেলিস্কোপের গঠনপ্রালী নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজ পর্যায়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, নাট্যকর্মী আজহারুল ইসলাম মুরাদ ও প্রভাষক সারওয়ার পরাগ। কর্মশালাটি বিখ্যাত কসমোলজিস্ট প্রফেসর জামাল নজরুল ইসলাম এবং জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্রের প্রতি উৎসর্গ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com