রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

মাধবপুরে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৬৩৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মামলার রায়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। গ্রেফতার হওয়া দুই আসামী হলেন, মাধবপুর পৌর সভার কৃষ্ণনগর এলাকার গেন্দু মিয়ার ছেলে হেফজুর রহমান (৪৫) ও শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলু মিয়া (৫০)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম আজমিরুজ্জামান জানান, গতকাল শুক্রবার ভোর রাতে এসআই আবুল কাশেম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পলাতক হেফজুরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২লাখ ৬০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
অপরদিকে একই রাতে এসআই কামাল হোসেন এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বলু মিয়া (৫০)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। একটি মামলায় আদালত তাকে ১ বছরের সাজা দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com