বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বাবার সাথে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৯৪৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বাবার সাথে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেছে মৃধুল আহমেদ (৬)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সাতপাড়িয়া গ্রামের পশ্চিমের বিলে এ ঘটনা ঘটে। নিহত মৃধুল ঐ গ্রামের তাহির মিয়ার একমাত্র পুত্র। সে বাহুবল সদরস্থ সৃজন জুনিয়র হাই স্কুলের নার্সারী শ্রেণির ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে তাহির মিয়া তার ছেলে ও মেয়ে নিয়ে বিলে মাছ ধরতে যান। এ সময় বিল থেকে মাছগুলো ধরে ছেলে-মেয়েকে দিয়ে বাড়িতে পাঠান। তখন মৃধুল তার বড় বোনসহ মাছগুলো নিয়ে বাড়ি ফেরার সময় একটি পুকুরে হাত-পা ধুতে নামলে পা পিছলে পুকুরে গভীরে তলিযে যায়। এ অবস্থায় মৃধুলের বড় বোন হই-চৈ শুরু করলে পাশের বাড়ি থেকে এক মহিলা দৌড়ে এসে পুকুরে নেমে শিশুটিকে খোজতে শুরু করেন। এক পর্যায়ে শিশুটির সন্ধান না পেয়ে পুকুরে জাল পেলে মৃধুলের নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com