সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর মরিয়ম মার্কেটে পাওয়ানা টাকা চাওয়াকে কেন্দ্র করে মামুন মিয়া (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মামুন পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত আব্দুস সত্তার এর পুত্র । বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরতলীর মরিয়ম মার্কেটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময় শহরতলীর মরিয়ম মার্কেটে ছাত্রলীগকর্মী জুয়েল মিয়ার কাছে পাওয়ানা ৫শ টাকা চায় ছাত্রলীগের অপরকর্মী মামুন মিয়া। এ নিয়ে জুয়েল ও মামুনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মামুনের হাতে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ ইদ্রিস আলম জানান, মামুনের বাম হাতে দুই স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পাওয়ানা টাকা চাওয়াকে কেন্দ্র করে মামুনকে ছুরিকাঘাত করা হযেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com