বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং সড়কে সিএনজি মোটর সাইকেল সংঘর্ষ ॥ নিহত ২ ॥ আহত ৫

  • আপডেট টাইম বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ১২০৬ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী/মখলিছ মিয়া ॥ হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের আতুকুড়া এলাকায় সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে উমেদনগর গ্রামের পশ্চিম হাটি আফরোজ মিয়ার পুত্র মোটর সাইকেল আরোহী শাকিল     আহমেদ (২০) ও বানিয়াচঙ্গের পুরানবাগ মহল্লার আব্দুল জাব্বারের পুত্র সিএনজি যাত্রী মুখলিছ মিয়া (৪০) নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আহত উমেদনগর গ্রামের মোটর সাইকেল প্রান্ত আহমেদ (২০) ও আরমান মিয়া (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা বানিয়াচং যাচ্ছিল। সিএনজিটি আতুকুড়া এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি যাত্রী মুখলিছ মিয়াকে মৃত ঘোষণা করেন।
আশংকাজনক অবস্থায় উমেদনগর গ্রামের মোটর সাইকেল আরোহী শাকিল আহমেদ (২০), প্রান্ত আহমেদ (২০) ও আরমান মিয়া (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ১ টার দিকে শাকিল মারা যায়। অপর আহত রিয়া আক্তার, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার বানিয়াচং শাখার অডিট অফিসার ইয়াছির আহমেদ ও একাউন্স অফিসার খাইরুল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, খবর পেয়ে আহতদের আত্মীয় স্বজনরা হাসপাতালে এসে চিকিৎসকের সাথে অশুভ আচরন করলে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হাসপাতালে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com