বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

  • আপডেট টাইম বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৭৪৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে লাখাই উপজেলার হবিগঞ্জ-মুড়াকরি আঞ্চলিক মহাসড়কের তিস্তারপুল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, লাখাই উপজেলার বামৈ গ্রামের খেলু মিয়ার ছেলে আমিনুল ইসলাম ও বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের দরবেশ আলীর ছেলে সাইফুল মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে উল্লেখিত স্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে লাখাই থানার ওসি তদন্ত অজয় দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ উল্লেখিত দুইজনকে আটক করতে সক্ষম হয়। লাখাই থানার ওসি এমরান হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন আমিরুলের বিরুদ্ধে লাখাই থানাসহ বিভিন্ন থানায় ৬টি মামলা ও সাইফুল মিয়ার বিরুদ্ধেও বিভিন্ন থানায় ৪ টি ডাকাতি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com