বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে ক্ষুদ্র-নৃগোষ্টির মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৭৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত কর্মসুচীর আওতায় শিক্ষা উপকরন বিতরণ, হাইজিন প্যাক, জীবনমান উন্নয়ন সংক্রান্ত সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মধুপুর চা বাগানের নাট মন্দীর প্রাঙ্গনে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন,থানার ওসি কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াছমিন, চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, শাহ মোঃ আব্দাল মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ নুর মিয়া। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com