বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৫৫টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৫৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্বাধীনতার ৪৮ বছর পর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামের ৫৫টি পরিবারের গত রবিবার প্রথম বৈদ্যুতিক আলো মুখ দেখে গ্রামবাসী খুশিতে আত্মহারা। বিদ্যুৎ সংযোগ পাওয়ায় গ্রামবাসীর মধ্যে আনন্দ ও খুশির বন্যা বইছে। গ্রামবাসী জানায়, স্বাধীনতার পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের খবর পেয়ে গ্রামবাসী স্থানীয় সংসদ সদস্যর সুপারিশক্রমে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে সংযোগের জন্য আবেদন করেন। আবেদন করার পর গত ৪ মাস পূর্বে ওই গ্রামের ৫৫টি পরিবারের মিটার স্থাপন করে পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা। রহস্যজনক কারনে বিদ্যুৎ সংযোগ দেয়নি পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিস। এই নিয়ে গ্রামবাসী আবার হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজীকে বিষয়টি অবগত করলে এমপি নির্দেশে নবীগঞ্জ জোনাল অফিসের জিএম দিক নিদের্শনায় গত রবিবার ইনাগঞ্জ ফাঁড়ি পুলিশের উপস্থিতিতে এই বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। বিদ্যুাৎ সংযোগ পাওয়ায় বানিপাতা গ্রামবাসী সংসদ সদস্য আলহাজ্ব শাহনেওয়াজ মিলাদ গাজীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com