বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবিগঞ্জ সিভিল সার্জনের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৮৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন হাজরা ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের ত্বত্তাবধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব, জানান, সম্প্রতি ডেংগু জ্বরে আক্রান্ত ছিলেন সিভিল সার্জন। রোববার সকালের দিকে অফিস করেন, এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় তিনি অংশগ্রহণ করেন। এ সময় সভায় অসুস্থতাবোধ করলে ডাঃ মোঃ শাহাদত হোসেন সেখান থেকে চলে আসেন।
বিকেলে দিকে আবারো অসুস্থবোধ করলে দ্রুত তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকায় প্রেরণ করেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছুলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।
৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের ১৩ দিনের মাথায় স্বাস্থ্য বিভাগের প্রধানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ জানান, তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com