শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে নবাগত ওসি ॥ মাধবপুরকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৫৩৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাদকের কালো থাবা চলে যাবে, আলো জ্বলে উঠবেই। যেকোন মুল্যে মাধবপুরকে মাদকমুক্ত করব এটি আমার চ্যালেঞ্জ। মাদক চোরাকারবারী, গড ফাদারসহ মাদকের সঙ্গে ন্যুনতম সংশ্লিষ্ট কেউই পুলিশের সাড়াশি অভিযান থেকে ছাড় পাবে না। সীমান্তবর্তী ইউনিয়ন সহ তালিকা ধরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। এরমধ্যে মাধবপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ১৯ মাদক মামলার আসামী আকবরকে ইয়াবাসহ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুরে মাদক নির্মূল সংক্রান্ত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন মাধবপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান। এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন সহ মাধবপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ওসি আজমিরুজ্জামান বলেন, মাধবপুর সিলেট বিভাগের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী উপজেলা। মাধবপুর সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের তালিকা করে অভিযান চলছে। মাদকের কলঙ্ক থেকে মাধবপুরকে মুক্ত করতে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার শপথ নিয়েছে। কোনো পুলিশ সদস্য সামান্যতম মাদকের সঙ্গে সংশ্রব থাকার অভিযোগ পেলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে মাদক নির্মূলে স্থানীয় সচেতন নাগরিক, সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com