শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

বাহুবল মডেল প্রেসক্লাবে মতবিনিয়কালে ইউএনও ॥ শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, তাদের হাজিরা ও নির্বিঘœ পাঠগ্রহণ নিশ্চিত করুন

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৬৫৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেছেন, শিক্ষার্থীদের জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাদের নিয়মিত বিদ্যালয়ে হাজির থাকা ও নির্বিঘেœ পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কাজ বন্ধ রেখে কোন অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ জানিয়ে বলেন, পাঠদান সময়ে মূল কাজ বন্ধ রেখে অনুষ্ঠান করলে শিক্ষার্থীদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। আমি বিষয়টি মেনে চলার চেষ্টা করি। তিনি আরো বলেন, পাঠদান সময়ে কোন শিক্ষককে আমার অফিস বা অন্য কোন অফিসে দেখতে চাই না। আশা করি, সকলেই তা অনুসরণ করবেন। তিনি গতকাল বাহুবল মডেল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, মাদকের আগ্রাসন, নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন ইত্যাদি সামাজিক অবয় রোধে সকলকে সচেতন থাকতে হবে। আপনার সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে- সে খেয়াল রাখতে হবে। এসব অসামাজিক কাজের সুনির্দিষ্ট তথ্য পেলে আমি সাথে সাথে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমি ইভটিজিং তথা যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।
বাহুবল মডেল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও এম. শামছুদ্দিন-এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা মৎস অফিসার মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, সিনিয়র সাংবাদিক নূরুল আমিন, এম. সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, পংকজ কান্তি গোপ টিটু, এমএ জব্বার ফুল মিয়া, আব্দুল মজিদ শেখ, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সাইফুর রহমান জুয়েল, এমএ মজিদ তালুকদার, এফআর হারিছ, হুমায়ূন কবীর, ইয়াকুত আলী, সেলিম আহমেদ আখঞ্জী, মনিরুল ইসলাম শামীম, সোহেল আহমেদ, মঈনুল ইসলাম, ইসমাইল মাহমুদ ফিরোজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com