মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

নবীগঞ্জে দিন-দুপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরি ॥ নগদ টাকাসহ দশ লক্ষাধিক টাকার মালামাল খোয়া

  • আপডেট টাইম সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৯০১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দিন-দুপরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানার বাসায় দু:সাহসিক চুরি হয়েছে। চোরেরা নগদ ৩ লক্ষ ৭৪ হাজার টাকা, ১০ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলা পরিষদ চত্বরের ১০০ গজের মধ্যে ওসামানী রোডস্থ মোতালেব ম্যানশনের ৩য় তলায় ওই শিক্ষা কর্মকর্তার বাসায় চুরির ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা অফিসে কর্মরত ছিলেন। এ সময় বাসায় আমেনা নামে কাজের এক মহিলা তাঁর বাসায় ছিলেন। বেলা ১১টার দিকে শিক্ষা কর্মকর্তার মেয়ে নিহালের জন্য টিফিন নিয়ে পার্শ্ববর্তী উপজেলা শিশু কিশোর সাংস্কৃতিক একাডেমিতে যান। এ সুযোগে চোরেরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে শিক্ষা অফিসের সাব-ক্লাশটারের জন্য রক্ষিত নগদ ৩লক্ষ ৭৪ হাজার টাকা ও স্বর্ণের চেইন-আংটিসহ ১০ভরি স্বর্ণলংঙ্কার, ১টি মোবাইল সেট সহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। কাজের মহিলা আমেনা বাসায় এসে এমন অবস্থা দেখতে পায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই সামছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইকবাল হোসেন বলেন, কারা ও কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তা উৎঘাটন করার জন্য, আমাদের তদন্ত চলমান।
এদিকে কিছুদিন পূর্বে এই ভবনে চুরির ঘটনা ঘটলেও সঙ্ঘবদ্ধ চোরদের এখনো সনাক্ত করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com