বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে নির্বিচারে চলছে গাছ নষ্ট করার প্রতিযোগিতা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৭৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নির্বিচারে চলছে গাছের উপর পেরেক মেরে পোষ্টার, সাইনবোর্ড ও ব্যানার লাগিয়ে বাণিজ্যিক প্রচারণার প্রতিযোগিতা। এ ধরনের বেআইনী কাজে ঘটছে পরিবেশ দূষণ। সবুজ উদ্ভিদ রক্ষাসহ পরিবেশ সুনির্মল রাখতে এ ধরনের কাজ বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় সচেতন মহল। চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশের গাছ-গাছালির উপর পেরেক মেরে সাইনবোর্ড, ব্যানার-পোষ্টার লাগিয়ে প্রচারণার নামে একশ্রেণীর স্বার্থান্বেষী মানুষ চালাচ্ছে নির্যাতন। গাছে পেরেক মেরে এর স্বাভাবিক বিকাশ রুদ্ধ করে এগুলোকে রোগাক্রান্ত ও মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ ধরনের নিষ্ঠুরতা বন্ধে শাস্তি ও জরিমানা করার আইন দাবী স্থানীয়দের। পরিবেশের রক্ষায় এসব ধংসাত্মক কাজে নিষেধাজ্ঞা দিতে জরুরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
গাছ নানাভাবে মানুষকে রক্ষা করে। তাই বৃক্ষ-নির্যাতন বন্ধে, এর সামাজিক সংরক্ষণে সবাইকে সচেতন ও সোচ্চার করতে বন বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানান উপজেলার সচেতন নাগরিক সমাজ।
বাংলার বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সারাবিশ্বের সামনে প্রমান করেন গাছেরও প্রাণ আছে; তারাও আঘাত পায়, অনুভূতিতে সাড়া দেয়। কিন্তু সেই বিজ্ঞানীর দেশেই সমানে চলছে বৃক্ষ-নির্যাতন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com