মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৭৫৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ২৯ দিন পর গতকাল শনিবার দুপুরের দিকে দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের অপহরণকারী সোহাগ মিয়ার (১৬) বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। সোহাগ মিয়ার বাবার নাম কামাল মিয়া।
আজ রবিবার ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেল ও আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩)কে গত ২৯ মে রাত সাড়ে ৮টায় তার নিজ বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায় সোহাগ মিয়া। অপহরণের পর অপহৃতার পিতা ইয়াছিন মিয়া বাদী হয়ে গত ২৬ জুন একই উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সোহাগ মিয়া (১৬) ও তার বাবা কামাল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে অপহরণের ২৯ দিন পর পুলিশ অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে। বর্তমানে অপহৃতা স্কুল ছাত্রী চুনারুঘাট থানা হাজতে রয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com