মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে সরকারী ডাম নিয়ে কৃষি অফিসার লাঞ্ছিত ॥ পরস্পর বিরোধী বক্তব্য

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৬৯৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম (৩৫) ইউপি চেয়ারম্যান কর্তৃক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। তবে নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আহত অবস্থায় সাইফুল ইসলামকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
আহত সাইফুল ইসলাম জানান, খাদ্য অধিদপ্তর কর্তৃক সাইলো (প্লাস্টিকের ডাম) স্থানীয় গরীবদেরকে অনুদান দেয়ার জন্য আসে। ৪নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন তার লোকদেরকে দেয়ার জন্য সাইফুলকে বলেন। কিন্তু তিনি তার কথা মতো তার পছন্দের লোকদেরকে না দেয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় মুড়াকড়ি গ্রাম থেকে তার অফিসিয়াল কাজ শেষ করে যাওয়ার পথে উপজেলা পরিষদের ফটকের সামনের রাস্তায় চেয়ারম্যান ও তার লোকজন তার উপর অতর্কিত হামলা করেন। এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে আহত করে। স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লাখাই থানার ওসি সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন বিষয়টি অস্বীকার করে বলেন, খাদ্য অধিদপ্তর কর্তৃক সাইলো (প্লাস্টিকের ডাম) বিনামূল্যে দরিদ্র মানুষদেরকে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সে মতে দরিদ্র ৪শ ৬০ জন লোকের তালিকা দিয়ে তিনি পবিত্র হজ্বে চলে যান। হজ্ব থেকে এসে দেখেন তালিকা বাদ দিয়ে কতিপয় মেম্বারদের কথা মতো সাইফুল ইসলাম ১৩০ জনের কাছ থেকে জনপ্রতি ২শ টাকা করে নিয়ে এসব ডাম বিতরণ করেন। এতে তিনি রাগান্বিত হয়ে গতকাল ওই সময় তার সাথে বাক-বিতন্ডা ও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি তাকে মারধর করেননি বলে জানান। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, বিষয়টি শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে যদি কেউ অভিযোগ দেয় তাহলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় নিয়ে সর্বত্র তোলপাড় চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com