সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বিভাগের স্থান পরিবর্তন নিয়ে উত্তাল সরকারী বৃন্দাবন কলেজ

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ১৭৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজের বাংলা বিভাগের স্থান পরিবর্তন নিয়ে উত্তাল কলেজ ক্যাম্পাস। এক বিল্ডিং হতে অন্য বিল্ডিংয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বৃন্দাবন সরকারি কলেজের বাংলা বিভাগ বর্তমানে অবস্থান করছে শাহ এস. এম. কিবরিয়া ভবনে। সেখান হতে স্থানান্তর করা হয় কলেজের গণিত বিভাগের জায়গায়। যা কলেজের জীর্ণভবন গুলোর অন্যতম। বিগত একাডেমিক কাউন্সিলের বৈঠকে ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস বকত চৌধুরীর প্রস্তাবে এজেন্ডা বহির্ভূত আলোচনার মাধ্যমে বাংলা বিভাগের স্থান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়টি জানতে পেরে বাংলা বিভাগের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি কলেজ প্রদক্ষিণ করে অধ্যক্ষর কাছে এর প্রতিবাদ জানায়। বাংলা বিভাগের শিক্ষার্থী হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর হক আজিজ জানান, “আমরা অধ্যক্ষ স্যারের কাছে গিয়েছি, তিনি আমাদের আশস্থ করেছেন, আমরা না চাইলে স্থান পরিবর্তন করবেন না।”
বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, “বিভাগটি শুরু থেকে এখানে আছে। ঐতিহ্যের এই বিভাগের উন্নতি না হয়ে অবনতি হবে তা পীরাদায়ক। তাই বিষয়টি কোন শিক্ষার্থী মানতে পারছেনা।”
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ। যে সকল বিভাগ নিয়ে কলেজে অনার্স মাস্টার্স শুরু হয় তন্মধ্যে বাংলা বিভাগ অন্যতম। ১৯৯৮ সালে শুরু হওয়া বিভাগটির তেমন কোন উন্নয়ন না হলেও বরাবরই ভাল ফলাফল করে আসছে এর শিক্ষার্থীরা। সাহিত্যের এই বিভাগের নেই পর্যাপ্ত শ্রেণি কক্ষ, নেই পূর্ণাঙ্গ লাইব্রেরি। ছোট একটি সেমিনার কক্ষ নিয়ে ১৯৯৮ হতে আজো তেমনি আছে কলেজের পুরাতন এই বিভাগটি। স্থানান্তরে বিষয়ে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াস হুসেন বলেন, “এজেন্ডার বাহিরে হলেও বিষয়টি বিভাগের প্রয়োজনে আলোচনা হয়েছিল। কোন সিদ্ধান্ত বা নোটিশ বাংলা বিভাগকে দেইনি। শিক্ষার্থীরা তাদের কথা বলেছে, তারা পরিবর্তন চায়না। তাদেরকে বলেছি, তারা না চাইলে কোন পরিবর্তন হবেনা।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com