মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে ট্রাক চাপায় মহিলাসহ সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের দৌলতপুর ব্রিজে। জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিযার স্ত্রী জমিলা খাতুন (৪৫) ও ছেলে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আই এবার পড়ছে ২৫ বছরে। “আমরা বলছি পঁিচশ উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস” বাংলার গণ্যমাধ্যম ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই অধ্যায়টি দারুণ ভাবে বর্ণময়, যার সঙ্গে নিবিরভাবে বিশ্বজুড়েই বাংলা ভাষাভাষী মানুষ উদযাপন করলো চ্যানেল আইয়ের জন্মদিন। এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে চ্যানেল আইয়ের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপি কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ ও হবিগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জালাল আহমেদ এর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা যুবদল। গতকাল রবিবার বিকালে শহরের শায়েস্তানগর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সুমনের বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর শাখার কমিটি গঠিত হয়েছে। শহরের বিশিষ্ট ব্যবসায়ী মদন মোহন শীল আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি অনুমোদন দেন হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট পূর্ণ ব্রত চৌধুরী বিভূ ও সদস্য সচিব শংকর পাল। কমিটির অন্যান্য সদস্যরা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল বানিয়াচং উপজেলার আগুয়া, কাউরিয়াকান্দি, দক্ষিণ সাঙ্গর ও উত্তর সাঙ্গর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন-স্বাধীনতার পর থেকে আজমিরীগঞ্জ থেকে আওয়ামীলীগের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ শহরের ঘোষপাড়ার বাসিন্দা রনজিত কুমার দেব সজল পরলোক গমন করেছেন। তিনি ৩০ সেপ্টম্বর রাত ইংল্যান্ডের লন্ডন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির পরিচিতি সভা গতকাল ১ অক্টোবর রবিবার বিকেল ৪ টার দিকে হাজারী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমরান মিয়া ও সাংগঠনিক সম্পাদক সরওয়ার সিকদার এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামে পানিতে পড়ে নাহিদা আক্তার (৬) নামের এক শিশু মারা গেছে। গতকাল রবিবার বিকালে ওই গ্রামে বাড়ির পাশে খেলা করছিলো। এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। অনেকক্ষণ সন্ধানের পর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের সিজিল মিয়ার কন্যা ও প্রাইমারী স্কুলের ১ম শ্রেণির বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ সংগঠনের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়ার সুপারিশে মোঃ হারুন মিয়াকে আহ্বায়ক ও শেখ জুনাইদ সিদ্দিকীকে সদস্য সচিব করে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা বিস্তারিত
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় বুল্লা, বামৈ বাজারসহ বিভিন্ন ফার্মেসী, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর বিভিন্ন বিধি অনুযায়ী ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর থানা কার্যালয়ে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই সনক কান্তি দেব ও মমিনুল ইসলাম। এ সময় পূজা মণ্ডপের নিরাপত্তায় বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে রবিবার সকালে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। উপজেলা মহিলা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ সুলতান মাহমুদপুর আলোড়ন স্টুডেন্টস ক্লাব ১৮ বর্ষে পদার্পণ উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর সুলতান মাহমুদপুর মসজিদ পাঠাগারে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ সুলতান মোঃ কাওছারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফরিদ উদ্দিন জসিম ও আসাদুজ্জামান উজ্জলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে ভূমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)। এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে ৪ জনকে আটক করেছে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃপেন্দ্র দাসকে গ্রেফতার করেছে পুলিশ। নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নোয়াখালীর সুধারাম থানা পুলিশ গত ২৯ সেপ্টেম্বর রাতে কৃপেন্দ্র দাসকে গ্রেফতার করে সরাসরি সুধারাম মডেল থানায় নিয়ে যায়। অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এ ব্যাপারে নবীগঞ্জ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এই নির্দেশনা দেন। তিনি বলেন, কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com