বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার কাজ করছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে যার যার ধর্ম এবং উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্গাপূজা উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে প্রশাসনের পাশাপাশি সবাইকে খেয়াল রাখতে হবে। গতকাল বুধবার (১১ অক্টোবর) বিকেলে চুনারুঘাট উপজেলার পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এদিকে পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর জানান, পুলিশের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় পাল জানান, এ বছর চুনারুঘাটে মোট ৮৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। অপরদিকে সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রত্যেক মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পুলিশ বিভাগের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্লাবন পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com