বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শনকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ॥ কিশোর-কিশোরী ক্লাব সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেছেন মহিলা বিষয়ক কর্মকর্তা ও সূচনা’র প্রতিনিধিগণ। গত শনিবার ৭ অক্টোবর বিকালে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবটি পরিদর্শন করেন উপজেলা মহিলা বিষয়ক নুসরাত ফেরদৌসী ও সূচনার প্রতিনিধি বিকাশ রঞ্জন সাহা। এ উপলক্ষ্যে ক্লাবের সংগীত শিক্ষক শাহ্ মোজাহিদ আলম এর পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ফিল্ড সুপারভাইজার সৈয়দ মিলন মিয়া, উপজলায় কর্মরত জেন্ডার প্রামেটার মোঃ কাউছার আহমেদ ও স্থানীয় কো-অডিনেটর প্রমূখ। এ সময় ক্লাবের ছাত্র-ছাত্রীরা জীবন দক্ষতার বিষয়ে বিভিন্ন ইভেন্ট পরিচালনা করে এবং ক্লাবের দীর্ঘ কার্যক্রম অতিথিবৃন্দের সামনে তুলে ধরেন। পরে কয়েকজন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিদর্শনকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী ক্লাবের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি ক্লাবের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কোন এলাকায় বাল্য বিবাহ সংগঠিত হলে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা বাল্য বিবাহ বন্ধে কার্যকারী ভূমিকা পালন করবে। তিনি বলেন, কিশোর-কিশোরী ক্লাব সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে দেশের নতুন প্রজন্ম সুন্দর জীবনে গঠনে আলোর পথ খুঁজে পাবে। ফিল্ড সুপারভাইজার সৈয়দ মিলন বলেন, সরকার কিশোর-কিশোরীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং একটি আলোকিত সমাজ গঠনে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম হাতে নিয়েছে। আজকের কিশোর-কিশোরীরাই আগামীর ভবিষ্যত, তাই তাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে। সূচনার প্রতিনিধি বিকাশ রঞ্জন সাহা বলেন, বানিয়াচং উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম গুলো দেখে খুবই ভাল লেগেছে, ক্লাবের ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি খুবই ভাল লাগার বিষয়। এভাবে কিশোর-কিশোরীদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। ক্লাবের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তিনি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রমের সাথে দায়িত্বরত সকলকে ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com