বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

এটিএম সালাম/ আলমগীর মিয়া/ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোলাই মদসহ ২ জন, চুরির মামলায় ২ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়- মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর গ্রামের সুজন রবি দাসের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ ওই গ্রামের কালিচরণ দাসের ছেলে সুজন রবি দাস(৪২), মতিলাল রবি দাসের ছেলে লিটন রবি দাস(২৬)কে গ্রেফতার করা হয়। পরে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবীগঞ্জ থানার মামলা নং-০৫ দায়ের করা হয়। মঙ্গলবার রাতেই নবীগঞ্জ থানার চুরির মামলায় নবীগঞ্জ পৌরসভার রাজনগর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আখিল মিয়ার ছেলে মোঃ রুয়েল মিয়া(২২) ও অভয়নগর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের কুদরত আলীর ছেলে মোঃ শাফি আহমদ(২১)কে গ্রেফতার করা হয়।
ওইদিন রাতেই নবীগঞ্জ থানার একদল পুলিশ দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে সিআর-৫২২/২৩ মামলার গ্রেফতার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী দুর্গাপুর গ্রামের আলাল উদ্দিন ছেলে আইন উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন- গভীর রাতে অভিযান চালিয়ে চোলাই মদসহ ২ জন, চুরির মামলার পলাতক আসামী ২জন ও আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৫জন আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com