বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন যুবলীগ কর্মী রায়হান মিয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা যুবলীগের আহ্বানে আজমিরীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন যুবলীগকর্মী রায়হান মিয়া। গতকাল ১১ অক্টোবর জেলা যুবলীগের আহ্বানে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তার সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়ে এসে জীবন বৃত্তান্ত জমা দেন তিনি। রায়হান মিয়া আজমিরীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের গোপালনগর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। পারিবারিক সূত্র থেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে ২০০৯-২০১৩ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ আজমিরীগঞ্জ পৌর শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। ২০১৪-১৬ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজমিরীগঞ্জ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২১ থেকে বর্তমানে পৌর শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ২০২১ থেকে বর্তমানে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পেশাগত জীবনে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাসান মেডিকেল হল ফার্মেসীর স্বত্বাধিকারী ২০২০ থেকে বর্তমান এবং ২০১৮ হতে বর্তমানে আজমিরীগঞ্জ উপজেলা বাস টার্মিনালের লাকী বাস কাউন্টারের পরিবহন ম্যানেজার হিসেবে কর্মজীবন অতিবাহিত করে আসছেন।
রায়হান মিয়া জানান, জীবনের ৪০ বছরের পুরোটাই ছাত্রলীগ ও যুবলীগেই কাটিয়েছি। দলের দুর্দিনের সময় যেভাবে পাশে ছিলাম সুদিনেও এর ফল ভোগ করতে চাই। আশাকরি জেলা যুবলীগের নেতৃবৃন্দ আমাকে মুল্যায়ন করবেন।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের কার্যালায়ে বাহুবল, শায়েস্তাগঞ্জ, আজমিরীগঞ্জ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত জমার সময় টুকু পর্যন্ত আওয়ামীলীগের কার্যালয় মুখরিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com