সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুলে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহড়া ও পুরস্কার বিতরণ করা হয়। পরে দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রদর্শন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার। বক্তৃতা করেন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চলন্ত এনা বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী সুপারভাইজার মানিক মোল্লা (৪০) কে কারাগারে প্রেরন করেছে আদালত। সেই সাথে স্কুল ওই ছাত্রীকে ডাক্তারী পরিক্ষা শেষে আদালতে প্রেরন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে তাদেরকে আদালতে নেয়া হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। অভিযুক্ত সুপারভাইজার মানিক মোল্লা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি,’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বানিয়াচং উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৌদ্ধদের প্রবারণা উৎসবে ফানুস উত্তোলন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে প্রবারনা পুজার আনুষ্টানিকতা শুরু হয়। সারাদেশের ন্যায় হবিগঞ্জে পালিত হয়েছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাব্রত পালনের পর এ প্রবারনা উৎসব পালন করা হয়। এর অপর নাম আশ্বিনী পূর্ণিমা। মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে বিস্তারিত
  শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছে। রোববার ভোর ৪টার দিকে উপজেলার সাতগাঁওয়ের মুছাই চা-কন্যা এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে। শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সহকারী কমান্ডার এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। নিহত জয়নাল ইসলাম (৩৬) বড়লেখা উপজেলার চান গ্রামের মুস্তাকিন আলীর ছেলে। র‌্যাব সুত্র জানায়, জয়নাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার সাঙ্গর গ্রামে পানিতে পড়ে সাদিয়া আক্তার (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে সে পানিতে গোসল করতে পার্শ^বর্তী পুকুড়ে করতে গেলে সে পা-পিছলে গভীরে চলে যায়। ঘন্টাখানেক পর সে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। সে স্থানীয় বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ শারদীয় দূর্গাপূজায় আইনশৃংখলা রক্ষায় অংশগ্রহনকারী সকল পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে পূজার ভাতা বিতরন করা হয়। হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ কর্তৃক গঠনকৃত কমিটির সভাপতি শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলায় মোঃ হেলাল উদ্দিন খান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হবিগঞ্জ সদর। বাহুবল উপজেলায় তাপস দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা চুনারুঘাট বিস্তারিত
কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য এক শ্রেণির লোক উঠেপড়ে লেগেছে। কিন্তু ছাত্র রাজনীতির গৌরবউজ্জল একটা ইতিহাস আছে। দেশের স্বাধীনতা অর্জনে এই ছাত্ররাই সবচেয়ে বড় অবদান রেখেছে। ছাত্ররাজনীতি বন্ধ না করে বরং শিক্ষকরা পেশাজীবি রাজনীতি বন্ধ করুন। শিক্ষকরা পেশাজীবি রাজনীতিতে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসের সুপার ভাইজার মানিক মোল্লা (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতার মানিক মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে এবং এনা পরিবহনের কর্তব্যরত সুপারভাইজার। পুলিশ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কের আমির চান কমপ্লেক্স এলাকায় একদল যুবকের হামলায় স্বামী-স্ত্রীসহ কয়েকজন আহত হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সুত্র জানায়, গতকাল শনিবার শহরের বদিউজ্জামান খান সড়কের আমির চান কমপ্লেক্সের মহিমা কমিউনিটি সেন্টারে শহরের মোহনপুর এলাকার বাসিন্দা রিচি গ্রামের শাহানুর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ থেকে ডাকাত সর্দার ডিজে শাহিন (৩০) কে মালামালসহ জনতার সহযোগীতায় আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের পোষাকসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে ওই এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, শাহিন জঙ্গলবহুলা এলাকায় জলিল পীর সাহেবের বাসা থেকে স্বর্ণালংকার নগদ টাকাসহ মুল্যবান বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com