সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এনা বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী সুপারভাইজারকে কারাগারে প্রেরন

  • আপডেট টাইম সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চলন্ত এনা বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী সুপারভাইজার মানিক মোল্লা (৪০) কে কারাগারে প্রেরন করেছে আদালত। সেই সাথে স্কুল ওই ছাত্রীকে ডাক্তারী পরিক্ষা শেষে আদালতে প্রেরন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে তাদেরকে আদালতে নেয়া হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। অভিযুক্ত সুপারভাইজার মানিক মোল্লা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার পুত্র। পাশাপাশি ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে নির্যাতনের শিকার ছাত্রী। বিকেলে তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগমের আদালতে নেয়া হলে আদালত তার ২২ ধারায় জবানবন্দি গ্রহন করে পিতার জিম্মায় দেন।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি দরিদ্র পরিবার এনা পরিবহনে (ঢাকামেট্টো-ব-১৪-৭৮৫১) ঢাকা যাচ্ছিল। পরিবারের সদস্যরা এনা পরিবহনে উঠার পর শায়েস্তাগঞ্জ অলিপুর অতিক্রম করার পর সুপারভাইজার কৌশলে ওই শিশুকে গাড়ীর পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ওই ছাত্রী শোর চিৎকারে তার পিতা সহ অন্যান্য যাত্রীরা এগিয়ে গিয়ে ছাত্রীকে রক্ষা করে। এ সময় উত্তেজিত ছাত্রীরা সুপারভাইজার মানিক মোল্লাকে মারধর করে আটক রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মাধবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে গাড়ি আটক করে অভিযুক্ত সুপারভাইজারকে আটক করে নিয়ে আসে।
মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে সুপার ভাইজার মানিক মোল্লাকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com