বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইনাতাবাদে জলিল পীরের বাসায় চুরি মালামালসহ চোর ডিজে শাহিন গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ থেকে ডাকাত সর্দার ডিজে শাহিন (৩০) কে মালামালসহ জনতার সহযোগীতায় আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের পোষাকসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে ওই এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, শাহিন জঙ্গলবহুলা এলাকায় জলিল পীর সাহেবের বাসা থেকে স্বর্ণালংকার নগদ টাকাসহ মুল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি আঁচ করতে পেরে ওই এলাকার লোকজন তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সে ইনাতাবাদে তার ভাড়া বাসায় প্রবেশ করলে স্থানীয় লোকজন ওই বাসাটি ঘেরাও করে সদর থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসায় তল্লাশী করে তাঁর বাসার সানছিট থেকে পুলিশের পোষাকসহ তাকে আটক করে। সে সদর উপজেলার পৈল গ্রামের ফজর আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়সহ একাধিক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুল রহস্য উদঘাটনের জন্য তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com