শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরের বদিউজ্জামান খান সড়কে যুবকদের হামলায় স্বামী-স্ত্রী-পুত্র আহত ॥ স্বর্ণালংকার ছিনতাই

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৭৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কের আমির চান কমপ্লেক্স এলাকায় একদল যুবকের হামলায় স্বামী-স্ত্রীসহ কয়েকজন আহত হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সুত্র জানায়, গতকাল শনিবার শহরের বদিউজ্জামান খান সড়কের আমির চান কমপ্লেক্সের মহিমা কমিউনিটি সেন্টারে শহরের মোহনপুর এলাকার বাসিন্দা রিচি গ্রামের শাহানুর মিয়ার মেয়ের বৌভাত অনুষ্ঠান ছিল। অনুষ্টানের শেষের দিকে গণি মিয়ার ছেলে সিয়াম কমপ্লেক্সের নীচে দোকানে আসে। এ সময় সেখানে উপস্থিত কতেক যুকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে গণি মিয়া ও তার স্ত্রী নীচে এসে যুবকদের শান্ত করার চেষ্টা করলে এরা তাদের উপরও হামলা চালায়। মহিলার দাবী হ্মালাকারীরা তার পড়নের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ৩ জন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ খবর পেয়ে তাদের আত্মীয় স্বজনসহ এলাকার লোকজন সদর থানার সামনে বিক্ষোভ করে। পরে ওসি তদন্ত জিয়াউর রহমান দুবৃর্ত্তদেরকে গ্রেফতারের আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com