সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কাছিনাজুরি গ্রামে গাছ চুরির বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত হয়েছে। আহতরা জানান, ওই গ্রামের দিদার আলীর পুত্র দুলাল মিয়ার একটি গাছ কেটে নিয়ে যায় সিরাজ নগর গ্রামের ছমেদ মিয়ার পুত্র কালা মিয়া ও তার লোকজন। এ ঘটনায় গতকাল সোমবার দুলাল মিয়া কালা মিয়ার অভিভাবকের নিকট বিচার প্রার্থী বিস্তারিত
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ হতে লেখাপড়ার চাপে নিখোঁজ হওয়া দু’শিক্ষার্থীকে তাদের বাহুবলের ভগ্নিপতির বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হচ্ছে- হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের পশ্চিম বড়চরের আব্দুল জব্বারের ছেলে সুকরিপাড়া হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ফয়সল মিয়া (১৪) ও একই এলাকার বাসিন্দা আব্দুস শহীদের ছেলে দি-কাশফিয়ান স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল হাসান রিয়াজ বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত জামাল মিয়াকে গ্রেফতার করেছে। সে উপজেলার দলগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম দলগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। এসআই মফিজুল ইসলাম জানান তার বিরুদ্ধে ২টি ডাকাতি ১টি নারী নির্যাতন সহ মোট ৪টি মামলা বিচারাধীন বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মাকে জবাই করে হত্যা করেছে মাদকাসক্ত পুত্র। মায়ের মৃত্যু নিশ্চিত করতে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়া হয়। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে কুলাঙ্গার পুত্র ইয়াছিন আলী (২৫)কে গ্রেফতার করে। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে গত ৬জুলাই বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে। ঘাতক পুত্র ইয়াছিন আলী ওই গ্রামের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় হবিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ওইদিন খুশি, আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে শিশু-কিশোর আবাল-বৃদ্ধ-বনিতা, ছোট-বড়, ধনী-গরীব সবাই যার যার সাধ্যানুযায়ী নতুন কাপড় পড়ে ঈদগাহ মাঠে মিলিত হন। নামাজ শেষে সকলেই বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মুক্তি কামনা করে দুই হাত তোলে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ প্রার্থনা করেন। বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নব-নির্বাচিত মেম্বার আল-আমীন খানকে কুপিয়ে জখম করার ঘটনায় সোলেমান খান বাদী হয়ে পরাজিত মেম্বার ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নজমুল হোসেন হারুন ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা তছর মিয়া ওরপে রানা মিয়া চৌধুরীসহ ৪৩জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। নবীগঞ্জ থানার মামলা বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আমেরিকা প্রবাসীর বাড়ী দখলে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের আঘাতে আব্দুল হান্নান নামে ১ ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫ জন। গত ৭ জুলাই বিকালে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের মুথুরাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে ফজলুর রহমান বাদী হয়ে মানিক মিয়াকে প্রধান আসামী বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বজ্রপাতে তিন সহোদর সহ ৪ জন নিহত হয়েছে। ৮জুলাই শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আমতলী চা বাগানে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- আমতলী চা বাগানের শ্রমিক সবিন উড়াং এর ছেলে সঞ্জয় উড়াং (২২), দ্বীপন উড়াং (১৬) ও নুনু উড়াং (১৪) এবং পাশের ঘরের দুর্গা মুন্ডার মেয়ে রজনী মুন্ডা (১২)। বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের নিখোঁজ ব্যবসায়ী শিবু সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৫দিন পর গত ৯জুলাই সকালে আন্দিউড়া ও তেলিয়াপাড়ার মধ্যবর্তি খাডিঙ্গা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে খুন করে লাশটি ওই স্থানে ফেলে রাখতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। নিহত শিবু সরকার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের অনিল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ড্রাইভারবাজার এলাকার চেয়ারম্যান বোর্ডিং থেকে আপত্তিকর অবস্থায় আটক যুবক-যুবতী ও হোটেল ম্যানেজারকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামের জমির আলীর পুত্র মোতাচ্ছির আহমেদ (৩০) ও পাবনা জেলার হাতাইখুলাই উপজেলার আজিজ ভূইয়ার কন্যা রাশেদা খাতুন (২৫) ও সদর উপজেলার জগতপুর গ্রামের মৃত মওলা বকসের পুত্র ওই হোটেলের বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিয়ের আগের রাতে বর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাকে অপহরণ করা হয়েছে না-কি স্বেচ্ছায় গা-ঢাকা দিয়েছে এ নিয়ে নানা আলোচনা চলছে। নিখোঁজ ওই বরের নাম নাইমুল ইসলাম। তিনি বানেশ্বর গ্রামের মিয়া হোসেনের পুত্র। এ ব্যাপারে নাঈমুলের বড় ভাই আউস মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় গতকাল রোববার সকালে একটি সাধারণ ডায়েরী বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com