সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গের শাহ্পুর গ্রামে মাকে জবাই করে হত্যা ॥ মৃত্যু নিশ্চিত করতে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৭৬৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মাকে জবাই করে হত্যা করেছে মাদকাসক্ত পুত্র। মায়ের মৃত্যু নিশ্চিত করতে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়া হয়। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে কুলাঙ্গার পুত্র ইয়াছিন আলী (২৫)কে গ্রেফতার করে। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে গত ৬জুলাই বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে। ঘাতক পুত্র ইয়াছিন আলী ওই গ্রামের আলী হায়দারের পুত্র। নিহত মায়ের নাম রূপবানু (৬০)। এ ব্যাপারে ঘাতক ইয়াছিনের পিতা হায়দার আলী বাদী হয়ে পুত্রকে আসামী করে মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, মাদক সেবনকারী ইয়াছিন আলী প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ীতে এসে পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করতো। এ ব্যাপারে ইয়াছিন এর মা ছেলেকে এ রাস্তা থেকে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু সে কিছুতেই মা-বাবার উপদেশ শুনতে চায়নি। উপরন্তু সে তাদের প্রতি আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন সন্ধ্যার দিকে ইয়াছিন আলী তার মা’র কাছে ভাত খাওয়ার জন্য বলে। ভাত দিতে কিছুটা দেরী হয়। এ নিয়ে তার মায়ের সাথে সে কথাকাটাকাটি করে। এক পর্যায়ে ইয়াছিন আলী ক্ষিপ্ত হয়ে বটি দা দিয়ে তার মাকে একর পর এক কুপাতে থাকে। শেষ পর্যন্ত মৃত্যু নিশ্চিত করতে মা’য়ের ঘাড়ে বসে বটি দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্নœ করে দেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইয়াছিন আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে। এলাকাবাসী ইয়াছিন আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com