শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৬৮৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের নিখোঁজ ব্যবসায়ী শিবু সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৫দিন পর গত ৯জুলাই সকালে আন্দিউড়া ও তেলিয়াপাড়ার মধ্যবর্তি খাডিঙ্গা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে খুন করে লাশটি ওই স্থানে ফেলে রাখতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। নিহত শিবু সরকার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের অনিল সরকারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শিবু সরকার গত ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বাড়ী থেকে বের হয়। অনেক রাত পর্যন্ত বাড়ীতে ফিরে না আসায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোজাঁখুজি করে শিবুর সন্ধান না পেয়ে তার ছোটভাই নিবু সরকার গত ৭ জুলাই মাধবপুর থানায় নিখোঁজের জিডি করেন। গত ৯ জুলাই শনিবার সকালে স্থানীয় লোকজন আন্দিউড়া ও তেলিয়াপাড়ার মধ্যবর্তী খাডিঙ্গা বিলে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করা হয়। অর্ধগলিত লাশটি শিবু সরকারের বলে তার পরিবারের লোকজন সনাক্ত করে। লাশের গায়ে ক্ষতচিহ্ন রয়েছে বলে পুলিশ জানায় ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com