রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবেল বজ্রপাতে তিন সহোদর সহ নিহত ৪ ॥ আমতলী চা বাগানে শোকের মাতম

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৭২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বজ্রপাতে তিন সহোদর সহ ৪ জন নিহত হয়েছে। ৮জুলাই শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আমতলী চা বাগানে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- আমতলী চা বাগানের শ্রমিক সবিন উড়াং এর ছেলে সঞ্জয় উড়াং (২২), দ্বীপন উড়াং (১৬) ও নুনু উড়াং (১৪) এবং পাশের ঘরের দুর্গা মুন্ডার মেয়ে রজনী মুন্ডা (১২)। স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে উপজেলার আমতলী চা-বাগানের শ্রমিক সবিন উড়াং এর তিন ছেলে ও পাশের ঘরের রজনী মুন্ডা বসতঘরের আঙ্গিনায় অবস্থান করছিল। রাত সাড়ে ৮টার দিকে আকাশে কালো মেঘ সৃষ্টি হয়ে বজ্রপাত শুরু হয়। হঠাৎ একটি বজ্রপাত সবিন উড়াং এর বাড়ির আঙ্গীনায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই সঞ্জয় উড়াং, দ্বীপক উড়াং ও রজনী মুন্ডা নিহত হন। গুরুতর আহত অবস্থায় নুনু উড়াংকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
এ ব্যপারে আমতলী চা-বাগানের বাবু (ক্লার্ক) নাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ জনের এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। নিহতদের পরিবারে শোকের মাতম এবং বাগানের শ্রমিকদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com